রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

মানুষের সেবার চেয়ে মহৎ কাজ নেই: ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য। প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।অ

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যা সম্পর্কে তারা সম্যক অবহিত। 

তিনি প্রচলিত আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদেরকে অনুরোধ জানান। 

সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবক অভিহিত করে ড. খালিদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। 

তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা সাতকানিয়া পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ