বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে: শফিকুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে