সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ব্লিনকেনের সাথে আলোচনায় যেসব ইস্যু উত্থাপন করলেন ড. ইউনূস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অ্যান্টনি ব্লিনকেন ও ড. ইউনূসের বৈঠক- ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ পর্যায়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাক্ষাৎ করেন ড. ইউনূসের সঙ্গে। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ও ব্লিনকেন দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ সময় ব্লিনকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন।

বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ড. ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিনকেন তাকে সাধুবাদ জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্টনি ব্লিনকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ