মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হচ্ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে দপ্তর পেলেও আগামীকাল (শুক্রবার) আরও পাঁচজন বৃদ্ধি পেতে যাচ্ছে। তারা আগামীকাল (শুক্রবার) শপথ নেবেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। পরে ৯ আগস্ট শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।উপদেষ্টা পরিষদে জায়গা পান ১৬ জন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একি বিবৃতিতে এত্য জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ