সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার সকাল ৯টার কিছু সময় পরে তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, 'সকালে কথা বলতে আসে ডিবি। এরপর নিচে যেয়ে বাসার সিসিটিভির ডিভাইস খুলে নেয়। পরে এসে তুলে নিয়ে যায় ডিবি ও পুলিশ। তাঁরা বলেছে, ওপরের অর্ডার আছে।'

৭৫ বছর বয়সী মির্জা ফখরুল অসুস্থ। দ্রুত তাঁকে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন রাহাত আরা বেগম।

এর আগে আজ রোববার সকাল ৯টার দিকে শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।'

শনিবারের সমাবেশে পুলিশি হামলার অভিযোগে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল সমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতালের ঘোষণা দেওয়া হয়।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ