সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বাংলাদেশের আঘাত হানতে পারে ‘হামুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হামুন আগামী বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি পটুয়াখালী ও চট্টগ্রামের মাঝ দিয়ে উঠে আসবে স্থলভাগে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই এটি প্রথমে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করবে। এরপর এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং শক্তি কিছুটা কমবে। বুধবার সন্ধ্যায় এটি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসবে।

বাংলাদেশের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের একটি অংশ স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাতের আরও পরে হামুন গভীর নিম্নচাপে রূপ নেবে।
ইতোমধ্যে ঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে।

ঘূর্ণিঝড় হামুন নামটি দিয়েছে ইরান। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় বিষয়ক আঞ্চলিক সংস্থা-এসকাপ। এই অঞ্চলের মোট ১৩টি দেশের দেওয়া নাম নিয়ে তালিকা তৈরি করে সংস্থাটি। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে একেকটি ঝড়ের নামকরণ করা হয়। আর এবারের ঘূর্ণিঝড়টির নাম সেই তালিকা অনুসারেই করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ