সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় জামায়াত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

আগামী ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে মহাসমাবেশ সফল করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে জামায়াত।

সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে মহাসমাবেশ সফল করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে জামায়াত। ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করে তোলার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বান জানিয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ