সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তারিখ পরিবর্তন, হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন ২৫ অক্টোবর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আগামী ২৫ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ অক্টোবর সম্মেলন হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার উত্তরা দারুল উলুম বাবুস সালাম ফাউন্ডেশনে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভায় সম্মেলন সফল করতে রাজধানীকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়। এ ছাড়া সম্মেলনে দেশের সর্বস্তরের উলামায়ে কেরামদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহিউদ্দিন রাব্বানি, মাওলানা নাজমুল হাসান, মুফতি মাসউদুল করিম, মুফতি বশিরুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাকির হোসাইন, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি কামাল উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আলি আকবর, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাসান জুনায়েদ ও মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ