মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

পশ্চিমাদের সমর্থনে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : হেফাজত আমির 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হেফজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট ইজরাইল সরকার ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা ‘বাকরুদ্ধ’ হয়ে পড়েছি। আমরা এই বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে এই নিষ্ঠুর অপরাধের বিচার চেয়ে বাংলাদেশের সকল আলেম-উলামা ও তাওহিদী জনতা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছি।

বুধবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে হেফাজত আমীর আরো বলেন, শত বছরের নিষ্ঠুরতার শিকার প্যালেস্টাইনের মানুষের প্রতিবাদের শেষ আশ্রয়স্থল গাজা ছিটমহলের দিকে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। ৭৫ বছর ধরে মজলুম ফিলিস্তিনিদের উপর ইহুদীবাদী দখলদার ইজরাইল যে গণহত্যা চলাচ্ছে, তা আজ কেন্দ্রীভূত হয়েছে গাজা উপত্যকায়। নির্বিচারে লক্ষ লক্ষ মিসাইল ছোঁড়া হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ ও পঙ্গু বেসামরিক মানুষের উপর। পশ্চিমা সভ্যতার নামে যারা বিশ্ব শাসন করছে, তাদের প্রত্যক্ষ সমর্থনে তেইশ লক্ষ গাজাবাসির উপর চলছে নিষ্ঠুর গণহত্যা। এভাবে নির্বিচারে পশুও হত্যা করে না মানুষ!

তিনি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে চলমান এই পৈশাচিকতা, বর্বরতা, গণহত্যা অবিলম্বে বন্ধ করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি সদস্য ও সকল সমর্থক তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ। দুনিয়ার বুকে এই গণহত্যার বিচার হতে হবে। 

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব দরবারে মানব নিধনের এই জঘন্য ঘটনার সম্মিলিত প্রতিবাদ জানাতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সব ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনকে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করুন। সেখানে সকলের বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ব সভাকে জানিয়ে দিন, বাংলাদেশ এই গণহত্যার অবসান এবং এর দৃষ্টান্তমূলক বিচার চায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ