মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

ইরানে চলছে মসজিদভিত্তিক সামরিক প্রশিক্ষণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের বিভিন্ন শহরের মসজিদে সাধারণ নাগরিকদের সামরিক ও প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, নারী, পুরুষ, কিশোর এবং পুরো পরিবার একসঙ্গে অংশ নিচ্ছেন অস্ত্র ব্যবহার ও প্রতিরক্ষা মহড়ায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এসব প্রশিক্ষণের উদ্দেশ্য হলো ‘দেশ রক্ষায় জনসচেতনতা ও গণপ্রস্তুতি বৃদ্ধি’। মসজিদভিত্তিক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হালকা অস্ত্র চালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিরক্ষামূলক কৌশল শেখানো হচ্ছে।

আরও পড়ন: ইরানের সময় ফুরিয়ে আসছে: ট্রাম্প

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিভিন্ন শহরের মসজিদে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রতিরক্ষা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং রাষ্ট্রীয় টেলিভিশন এটিকে জাতীয় প্রস্তুতির অংশ হিসেবে তুলে ধরেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যেই ইরান সরকার সাধারণ জনগণকে সংগঠিত করার উদ্যোগ জোরদার করেছে। বিশেষ করে আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরেই সমাজভিত্তিক সংগঠন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন: মুসলিমরাই ভারতের শক্তি ও মেরুদণ্ড: মাওলানা মাহমুদ মাদানী

এদিকে আন্তর্জাতিক কিছু মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি গণমাধ্যম দাবি করেছে, ইরানে মসজিদ, স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে নিরাপত্তা ও সামরিক কার্যক্রমে ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে তেহরান সরকার এসব সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ