সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসল্লিদের সুবিধায় মক্কার মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল ফোন চার্জিং স্টেশন স্থাপন করেছে কর্তৃপক্ষ। এখন ইবাদতে ব্যস্ত থাকার সময়ও নিরাপদে ফোন চার্জ দিতে পারবেন হাজি ও ওমরাহযাত্রীরা।

রমজান মাসজুড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে পবিত্র এ মসজিদ। মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় চার্জিং লকারভিত্তিক নতুন এই সেবা চালু করেছে কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে। নামাজ, তাওয়াফ বা ওমরাহর আচার-অনুষ্ঠানের একটি অংশ সম্পন্ন করার জন্য এ সময়টুকু যথেষ্ট বলেই নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ নিজ চাবি ব্যবহার করে ফোন সংগ্রহ করতে হবে।

চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে, যেন সহজেই সেবাটি নিতে পারেন মুসল্লিরা। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবেন না।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আধুনিক সেবা যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক কার্ট, শিশু পরিচর্যা কেন্দ্র, বহুভাষিক দিকনির্দেশনা সেবা এবং নুসুক অ্যাপের মাধ্যমে নেভিগেশন ও বুকিং সুবিধা।

রমজানে ইবাদতে আগত মুসল্লিদের জন্য এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ