সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি

শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আশেপাশে তামাক বিক্রি বন্ধ করল সৌদি আরব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে তামাক বিরোধী আইন আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরে রাখবে। অন্যথায় ব্যবসা চালানো যাবে না।

এ ছাড়া রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ পারমিশন নিতে হবে। দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশে স্পষ্টভাবে ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ’—এমন সাইনবোর্ড প্রদর্শন করতে বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, টেবিল সার্ভিস দেওয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে। বিধিতে আরও উল্লেখ করা হয়েছে, খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং শিশা (হুক্কা) তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দাহ্য পদার্থ রাখা যাবে না।

মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫০ মিটার দূরত্বের এই নতুন নির্দেশনা আগের বিধিনিষেধের তুলনায় আরও বিস্তৃত। ফলে অনেক তামাক বিক্রেতার ওপর এর প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে। নিয়মভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ