বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া

শেহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশ্মীরে হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) দুজনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুবিও ২২ এপ্রিল পহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে হামলার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনালাপে মার্কো রুবিও নয়াদিল্লির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, ভারত যে অভিযোগ করেছেপেহেলগাম হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং সে প্রেক্ষিতে প্রতিশোধের হুমকি দিচ্ছে—এ বিষয়ে সংযত আচরণের পরামর্শ দেন তিনি।

ট্যামি ব্রুস আরও জানান, মার্কো রুবিও হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া, উত্তেজনা প্রশমনে ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান, যেন পাকিস্তানের সঙ্গেও গঠনমূলক সহযোগিতায় যুক্ত থাকা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ