মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা

মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে সৌদী ক্রাউন প্রিন্স ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সঙ্কট নিয়ে বৈঠক করেছেন সৌদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।

বুধবার রিয়াদে দুপক্ষের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে, একজন জেষ্ঠ্য ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, আরাকশি তার সফরে দ্বিপাক্ষিক সমস্যা এবং লেবানন ও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে কাতার সফল করার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।

মধ্যপ্রাচ্য গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে, যা গাজা যুদ্ধের সমান্তরালে চলমান একটি সঙ্ঘাতে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের প্রতিশোধ হিসেবে তেহরান করেছে। এই সপ্তাহের শুরুতে, তেহরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিকে সতর্ক করে বলেছে যে, তারা ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিলে এটি অগ্রহণযোগ্য হবে এবং এই ধরনের যেকোনো পদক্ষেপের প্রত্যুত্তর আসবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ