বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওমরাহ পালনে যে ৬ জিনিস সঙ্গে রাখা বাধ্যতামূলক করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মুসলিম ওমরাহ পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ৬টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে।

তারা বলেছে, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরাহ করতে আসবেন তাদের ব্রিফকেসে যেন নির্দেশনায় উল্লেখিত ৬টি জিনিস থাকে। এতে করে তাদের ওমরাহ পালন অনেকটাই সহজ হবে।

সেগুলো হলো— পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।

বছরের যে কোনো সময় যে কেউ ওমরাহ পালন করতে পারেন। ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে ওমরাহ করা হয়।

ওমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা মহানবী হযরত মুহাম্মদ সা. এর রওজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।

হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয় ওমরাহর সময়। হজের সময় কাউকে ওমরাহ করতে দেওয়া হয়। এ বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন। তবে এবারের হজে অব্যবস্থাপনা ও দাবদাহে এক হাজারের বেশি এদিকে ওমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এরফলে শুধুমাত্র ওমরাহর ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ