বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকেরও বেশি সাজা ভোগ করা পাঁচ কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) কারা অধিদফতর থেকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর জেলা কারাগারের কয়েদি নং-৪৩২৩/১ আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি নং-৬৩৬৩/৬ রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি নং-১১১৯/৩ মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩) এবং কয়েদি নং-৪৮৭০/৩ মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি নং-৩৫০০/৩ মো. আব্দুল করিম (৫৬)-এর অবশিষ্ট সাজা শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ