সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজের মৌসুম সমাগত। মুসলমানদের অন্যতম এই ফরজ ইবাদত সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে গতকাল বুধবার থেকে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন, তাঁদের জন্য হজ পারমিট দেওয়া শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সরকারি প্ল্যাটফরম আবসার এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন।

চলতি বছরের জুন মাসের মাঝামাঝি এ বছরের হজ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব। এ ছাড়া হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোকসমাগম না হয়, তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীকে সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি।

এবারের হজ মৌসুমে হজ পালন করতে ইচ্ছুক সৌদিবাসীর জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে। এই সুবিধা কেবলই সৌদি আরবের নাগরিক বা বাসিন্দাদের জন্য।

যাঁরা এবার হজে যাবেন এবং তাঁদের সেবায় যাঁদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাঁদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সী লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে। গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছেন।

এদিকে, এবার সৌদি আরব বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে, তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ