মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ

ইসরায়েলি হামলার মধ্যেই আল-আকসায় ৭০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনীর হামলা এবং ইসরাইলি নিষেধাজ্ঞার মধ্যেই পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি। 

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে মসজিদটিতে ফিলিস্তিনিদের তারাবি নামাজ আদায়ের এই তথ্য জানিয়েছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ। 

বিবৃতিতে তারা বলেছে, ৭০ হাজার ফিলিস্তিনি রমজানের পঞ্চম রাতে আল-আকসা মসজিদে তারাবি নামাজে অংশ নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, এ সময় মসজিদের প্রবেশপথে মোতায়েন করা ছিল ইসরাইলের সেনাবাহিনী। তারা হাজার হাজার ফিলিস্তিনি যুবককে প্রবেশ করতে বাধাও দিয়েছিল। 

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিমতীরে হামলা বৃদ্ধিসহ আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমাবদ্ধ করেছে তেলআবিব সরকার। 

মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ। তবে এই অঞ্চলটিকে ইহুদিরা তাদের ধর্মীয় স্থান 'টেম্পল মাউন্ট' বলে দাবি করে। প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের অবস্থান এখানে ছিল বলেও দাবি করে তারা। 

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও তারা পুরো শহর দখল করে নেয়।

সূত্র: ইয়েনি সাফাক

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ