মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের দুই যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নতুন দু’টি যুদ্ধজাহাজে দেশে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্যাম ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। 

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এ তথ্য জানিয়েছেন।

তিনি বুধবার ইরানের এক নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তার বাহিনীতে সম্প্রতি শহীদ সাইয়্যাদ শিরাজি ও শহীদ হাসান বাকেরি নামক দু’টি যুদ্ধজাহাজ সংযোজন করা হয়েছে।

১৯৮০’র দশকে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে অসামান্য অবদান রাখার কারণে যুদ্ধজাহাজগুলোর জন্য শিরাজি ও বাকেরির নাম বেছে নেওয়া হয়।

অ্যাডমিরাল তাংসির জানান, দু’টি যুদ্ধজাহাজেই ছয়টি করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সাইয়্যাদ-৩ ক্ষেপণাস্ত্র, ১৬টি করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ৭৪০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ছয়টি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। এসব যুদ্ধজাহাজের রাডার ব্যবস্থা ১৫০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু সনাক্ত করতে সক্ষম।

আইআরজিসি’র নৌপ্রধান আরও জানান, দু’টি যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ৬৮ মিটার, প্রস্থ ১৮.৫ মিটার ও উচ্চতা ১৪ মিটার।

তিনি বলেন, রণতরীগুলোর কাঠামো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে; ফলে এগুলো যুদ্ধের সময় কখনও ডুবে যাবে না বা এগুলোর গতি ব্যাহত হবে না। এ ধরনের রণতরী তৈরি করার ক্ষেত্রে ইরান বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বলে তিনি জানান। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ