মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর বিদ্যুৎকেন্দ্রের ভেতর প্রবেশ করে। 

চলতি বছরে এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অষ্টম ইউরেনিয়ামের চালান।

এর আগে, রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায়; সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। 

এসময়, নিরাপত্তা নিশ্চিতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ, এসআরবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ