মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি আফগানিস্তানের পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’

ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

ইমামদের অরাজনৈতিক সংগঠন ‘ইমাম সমাজ বাংলাদেশ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আযমতে রেসালাত মহাসম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন ফখরুল মুহাদ্দিসীন আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর সুযোগ্য পৌত্র, দারুল উলূম দেওবন্দ ওয়াকফ-এর শাইখুল হাদীস, আল্লামা শাহ আহমদ খিজির কাশ্মিরী হাফিজাহুল্লাহ।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হামিদুর রহমান হামিদ (এমপি)। বিশেষ অতিথি চকবাজার শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ।

ঐতিহাসিক এই মহাসম্মেলনে কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মুফতি রাফি বিন মুনির; মাওলানা জাফর আহমদ (পীর সাহেব, শাহাতলী); মাওলানা আব্দুল কুদ্দুস আমানী; মুফতী শামসুল হক উসমানী; মুফতী শহীদুল আনোয়ার সাদী; মাওলানা মুফতী তাসলিম আহমদ; মুফতি হেদায়াতুল্লাহ গাজী; মাওলানা মুফতি আনিসুর রহমান।

এছাড়াও পাঁচজন ক্বারীর তেলাওয়াতে মুখরিত হবে সম্মেলন প্রাঙ্গণ। তারা হলেন মাওলানা ক্বারী আবুল হোসাইন; মুফতী মুহাম্মদ মিনহাজ উদ্দিন; মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান; হাফেজ ক্বারী তাজুল ইসলাম ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।

সম্মেলনে আলেমদের মধ্যে আমন্ত্রিত রয়েছেন মুফতী রহমতুল্লাহ আরাবী; মাও. মাহমুদুল হাসান মাহফুজ; মাওলানা মিজানুর রহমান; মাও. আবুল খায়ের বিক্রমপুরী; মাও. ইমরান বিন নুরুদ্দিন; মাওলানা সোলাইমান সাদী; মাওলানা জাহিদ আলম; মাওলানা মুহিব্বুর রহমান; মাও. রকীবুল হাসান মোশাররফী; মাও. কাউসার জামিল মাদানী; ক্বারী ওয়াসিক বিল্লাহ; মাওলানা মতিউর রহমান; মাও. আব্দুল আউয়াল খান; মাওলানা নিজাম উদ্দিন; মাওলানা সোলাইমান ঢাকুবী খরীব; মাওলানা জিয়া আহমাদী; মাওলানা একরামুল হক; মাওলানা আবু নাঈম ইমাম; মুফতি আনোয়ার আব্দুল্লাহ; মাওলানা হামিদুল ইসলাম; মাওলানা আব্দুল হক; মাও. সোহাইল আহমদ; মাওলানা ইউনুস আহমাদ এবং মাওলানা মুহসিন উদ্দীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ