শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের ভূইগড় বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মসজিদটির মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, নিহত মাওলানা আকরাম হুসাইনের মরদেহ মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল করানোর পর তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর এলাকায় নেওয়া হচ্ছে। সেখানে বাদ জুমা তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

মরহুম স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে মাসদাইর কবরস্থানে ছুটে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ, উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদসহ বিভিন্ন মসজিদ-মাদরাসার আলেম, বাস মালিক সমিতির নেতারা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা দুর্ঘটনার জন্য দায়ী চালককে অবিলম্বে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ