মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


মা হারালেন ড. মাওলানা মুশতাক আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মা হারালেন বিশিষ্ট আলেমে দীন, শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ। তাঁর মা এবং মরহুম মাওলানা মোহাম্মদ মুসা রহ.-এর স্ত্রী মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পনশাহী গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার বাদ ফজর নিজ গ্রাম পনশাহীতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু জানান, তার বেয়াই ড. মুশতাক আহমদ বর্তমানে সিলেটে অবস্থান করছেন। সেখানে থাকাকালেই মায়ের মৃত্যু সংবাদ পান তিনি। সংবাদ পাওয়ার পর বিকেল ৫টার ফ্লাইটে ঢাকা হয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ