রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

আল-আকসা মসজিদের ইমাম শাইখ ওয়ালিদ সিয়ামের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম থেকে শোকাবহ এক সংবাদ এসেছে। পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শাইখ ওয়ালিদ সিয়াম দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪ জুন (বৃহস্পতিবার) ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর খবরে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সমাজ ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শাইখ ওয়ালিদ সিয়াম আল-আকসা মসজিদের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের একজন ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং কুরআন শিক্ষা, দাওয়াতি কার্যক্রম, ইমামতি ও সমাজসেবামূলক নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও উত্তম চরিত্রের কারণে তিনি সাধারণ মুসল্লি থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের কাছে ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।

ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সক্রিয় ছিলেন। আল-আকসা মসজিদের খেদমতে তাঁর দীর্ঘ অবদান মুসলিম সমাজে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর ইন্তেকালের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন। বিভিন্ন ধর্মীয় নেতা, আলেম ও স্থানীয় ব্যক্তিত্বরা শাইখ ওয়ালিদ সিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একে মুসলিম উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন। সূত্র: রোজনামায়ে জং

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ