রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭


ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের সেক্রেটারি পদে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার (৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিদায়ী সেক্রেটারি আফজাল হোসেন কামিল প্রবাসে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে দেশ ত্যাগ করায় নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নতুন সেক্রেটারি হিসেবে সাইফুল ইসলাম জলিল এবং নতুন সহ সেক্রেটারি হিসেবে মোস্তফা আলম সোহানের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। তিনি তার বক্তব্যে বিদায়ী সেক্রেটারি আফজাল হোসেন কামিলের সাংগঠনিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের ইসলামী যুব আন্দোলনের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তারা আফজাল হোসেন কামিলের প্রবাস জীবন সফল ও কল্যাণময় হওয়ার জন্য দোয়া করেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, উম্মাহ ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ