মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আইএসপিআর জানায়, তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীরভাবে শোকাহত। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ