সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার মা ও নয়াটোলা এ.ইউ.এন কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শফি উদ্দিন ভুঁইয়া রহ.-এর স্ত্রী সাদেকা বেগম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বাদ আসর মগবাজার-মধুবাগ নয়াটোলা কামিল মাদরাসা মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, মরহুমার সন্তানদের মধ্যে একজন ইসলামী যুব মজলিস সহ-সভাপতি ও অন্যজন জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় আরো বলেন, মরহুমা তাঁর সন্তান-সন্তুতিকে দ্বীনের পথে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। আল্লাহ তাঁর মেহনত কবুল করুন।

মরহুমা সাদেকা বেগমের ইন্তেকালে আরো শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী জোন পরিচালক অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ