বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমি আমার সন্তানকে খুঁজছিলাম। দশ থেকে পনেরো মিনিট খোঁজার পর আমার সন্তানকে খুঁজে পাই। কিন্তু এর মধ্যে ভয়ানক অনেক দৃশ্য দেখতে পাই। ওই অবস্থা দেখে আমি নিজেই ঠিক ছিলাম না। যখন দেখছি একটা বাচ্চা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে। তার শরীরের সমস্ত চামড়া উঠে গেছে। তাকে কেউ ধরছে না। মানুষ তার ভিডিও করছে। কেউ কেউ ওই বাচ্চার ছবি উঠানোতে ব্যস্ত ছিল।

তিনি বলেন, ওই সময় কিছু বাচ্চাদের ভ্যানে করে বের করা হচ্ছিল। আর কিছু বাচ্চারা পোড়া অবস্থায় নিজে থেকে দৌড়ে আসছে। এই সময় একজন মায়ের কাছে মর্মান্তিক একটা ঘটনা। আজকে আমার বাচ্চাটাও ওই রকম হতে পারত। আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন। এমন ঘটনা যেন আর কোনো মায়ের জন্য না ঘটে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ