বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে: এরদোয়ান তরুণ আলেমদের বিশেষ মিটআপে শায়খ ইলিয়াস গুম্মান তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী (২৬ আগস্ট ২০২৬) বুধবার রাজধানী রামপুরার ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’-র উদ্যোগে দিনব্যাপী সিরাত কর্মশালা ও ‘মাহফিলে ইশকে নবী (সা.)’ আয়োজিত হতে যাচ্ছে। রামপুরা টিভি সেন্টারের ঠিক বিপরীতে অবস্থিত  মাদরাসা মিলনায়তনে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

‎আয়োজকদের সূত্রে জানা যায়, দিনব্যাপী এই কর্মসূচির প্রথম পর্বে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ ‘সিরাত কর্মশালা’। বরেণ্য লেখক, সিরাত গবেষক ও শিক্ষক মাওলানা ইয়াহ্ইয়া ইউসুফ নদবী এই কর্মশালার উদ্বোধন করবেন।

‎কর্মসূচির দ্বিতীয় পর্বে বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘মাহফিলে ইশকে নবী (সা.)’। এতে ‘ইশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমাদের সালাফ’ শীর্ষক বিশেষ সিরাত আলোচনায় অংশ নেবেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস ও বরেণ্য সিরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।

‎মাহফিলে মধুর কণ্ঠে নাত পরিবেশন করবেন কলরবশিল্পী মাওলানা ইমতিয়াজ উদ্দীন মাসরুর, নাতশিল্পী মাওলানা মুস্তাকিম বিল্লাহ মাকনুনসহ আমন্ত্রিতবৃন্দ।

‎কর্মসূচির সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘সিরাত রিসার্চ ইনস্টিটিউট (SRI)’ এবং শুভেচ্ছান্তে রয়েছেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার মুহতামিম মুফতী ইমদাদুল ইসলাম।

‎স্থান: ‎ঢাকার যেকোনো স্থান থেকে এসে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে ৩৯০/ওসি, পশ্চিম রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী ঢাকা।

‎এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ