রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। একইসঙ্গে আপাতত নতুন করে নেপাল ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বর্তমানে বসবাসরত বা আটকে পড়া সকল বাংলাদেশিকে বাইরে বের না হয়ে নিজ নিজ আবাসস্থল বা হোটেলে অবস্থান করতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে নতুন ভ্রমণেচ্ছু নাগরিকদের নেপাল সফর থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

আরও বলা হয়, জরুরি পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল: সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯; মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ