নিজস্ব প্রতিবেদক
নেপালের ত্রিশূলী এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি ও জমিয়তনেতা মাওলানা রায়হান উদ্দিন এবং ছাত্র জমিয়তনেতা হাফিজ জামিল আহমদ পাঁচ দিনের বিশেষ সফরে নেপাল গিয়ে বন্যার্তদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
গত ১৫ সেপ্টেম্বর নেপালে পৌঁছান তারা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান নেপাল জমিয়তের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান ক্বাসিমীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।