শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

রেমিট্যান্স এসেছে সাত দিনে চার হাজার কোটি টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আমেরিকান ডলার। ছবি: ইন্টারনেট

১৫৯ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল আগস্ট মাসে। ১৯৭ কোটি ডলার এর আগের মাস জুলাইয়ে এবং ২১৭ কোটি ডলার এসেছিল জুন মাসে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৯.৫০ টাকা ধরে) চার হাজার ৩৮ কোটি টাকারও বেশি। এ চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে মোট ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে তিন কোটি বিশ লাখ ৮০ হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে, বিশেষায়িত দুই ব্যাংকের এক ব্যাংকে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

আরো পড়ুন: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

এ সময়ে ৭ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। ব্যাংকগুলো হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

প্রবাসী বাংলাদেশিরা জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১.৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৮.৫০ টাকা ধরে) এর পরিমাণ ২১ হাজার ৪০৭ কোটি টাকারও বেশি। যা জুন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কমে ২২ কোটি ৬০ লাখ ডলার। জুনে মাসে দুই শ’ ১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ