বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭


যাকাতের টাকা কওমী মাদরাসায় কেন দিবেন ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| জাহিদুল ইছলাম ছালেহ্ ||

 

যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে ধনী বান্দাদের উপর ফরজ বিধানের একটি বিধান। বহু হাদীস ও কুরআনের আয়াত দ্বারা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান ফরজ করেছেন। কুরআনের ভাষ্য মতে যাকাতের টাকা যে নিজে ভোগ করে- সে এতিমের মাল পেটে ভরে তথা সে আগুন খেয়ে ফেলল।

 

আপনার যাকাত কেন পার্শ্ববর্তী কওমী মাদরাসায় দিবেন ?

এটি গরীব, মিসকিন ও অসহায়দের হক। কওমী মাদরাসায় বেশিরভাগ গরীব, মিসকিন ও অসহায় ছেলে-মেয়েরা পড়ে থাকে। যে ছেলে-মেয়েদের পারিবারিক বিভিন্ন নানান জটিল সমস্যা থেকে থাকে। সব সমস্যা খুলে বলাও সম্ভব না। ছেলে-মেয়েরা যাকাত-সদকার টাকা খেয়ে কুরআন-হাদীস ও দ্বীন শিখে থাকে। কোরআন-হাদীস ও দ্বীন শিখার ফলে তারা বড় বড় আলেম হয়ে সমাজের বড় বড় সেবা ফ্রিতে দিয়ে থাকে । যেমন: একটি ছেলে হাফেজ আলেম হয়ে কোন মাদরাসা মসজিদে খেদমত আঞ্জাম দিয়ে পথভোলা মানুষকে পথ দেখিয়ে আল্লাহ মুখী, মসজিদ ও মাদরাসা মুখী করে তোলে। এতে করে বিভিন্ন পাপাচার থেকে মুক্ত থাকা সম্ভব হয়ে ওঠে। বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়ে ওঠে।

তাছাড়া আপনার পার্শ্ববর্তী কোন আলেম/দ্বীনদার মানুষ অর্থনৈতিক বেশি সংকটে আছে— কিন্তু লজ্জার মুখে কোথাও হাত পাততে পারে না, এমন মানুষকেও খোঁজে যাকাতের একটা অংশ দেওয়া যেতে পারে। যারা বলে যাকাতের টাকা কওমী মাদরাসায় দেওয়া যাবে না- তারা চরম মিথ্যা কথা বলে।

 

যাকাত দেওয়ার ব্যাপারে হাদীসের কয়েকটি দলীল:

١  - بايَعْتُ النبيَّ ﷺ على إقامِ الصَّلاةِ، وإيتاءِ الزَّكاةِ، والنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.

الراوي: جرير بن عبدالله • البخاري، صحيح البخاري (١٤٠١) • [صحيح] • أخرجه مسلم (٥٦)، والترمذي (١٩٢٥)، والنسائي (٤١٧٥)، وأحمد (١٩١٩١) واللفظ لهم.

٢ - بُنِيَ الإسْلامُ على خَمْسٍ: شَهادَةِ أنْ لا إلَهَ إلّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، وإقامِ الصَّلاةِ، وإيتاءِ الزَّكاةِ، والحَجِّ، وصَوْمِ رَمَضانَ.

الراوي: عبدالله بن عمر • البخاري، صحيح البخاري (٨) • [صحيح] • أخرجه البخاري (٨)، ومسلم (١٦).

٣  - كانَ ابنُ عُمَرَ يُعْطِي زَكاةَ رَمَضانَ بمُدِّ النَّبيِّ ﷺ؛ المُدِّ الأوَّلِ، وفي كَفّارَةِ اليَمِينِ بمُدِّ النَّبيِّ ﷺ.

الراوي: نافع مولى ابن عمر • البخاري، صحيح البخاري (٦٧١٣) • [صحيح] • أخرجه البيهقي في ((الخلافيات)) (٣٤٤٨ م)، واللفظ له، وبزيادة في آخره، وابن أبي شيبة (١٢٣٣٦)، بمعناه.

٤  - أنَّ رَسولَ اللَّهِ ﷺ فَرَضَ زَكاةَ الفِطْرِ صاعًا مِن تَمْرٍ، أوْ صاعًا مِن شَعِيرٍ على كُلِّ حُرٍّ، أوْ عَبْدٍ ذَكَرٍ أوْ أُنْثى مِنَ المُسْلِمِينَ.

الراوي: عبدالله بن عمر • البخاري، صحيح البخاري (١٥٠٤) • [صحيح] • أخرجه مسلم (٩٨٤) باختلاف يسير

٥ - أُمِرْتُ أنْ أُقاتِلَ النّاسَ حتّى يَشْهَدُوا أنْ لا إلَهَ إلّا اللَّهُ، وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، ويُقِيمُوا الصَّلاةَ، ويُؤْتُوا الزَّكاةَ، فَإِذا فَعَلُوا ذلكَ عَصَمُوا مِنِّي دِماءَهُمْ وأَمْوالَهُمْ إلّا بحَقِّ الإسْلامِ، وحِسابُهُمْ على اللَّهِ.

الراوي: عبدالله بن عمر • البخاري، صحيح البخاري (٢٥) • [صحيح] • أخرجه مسلم (٢٢) باختلاف يسير

এছাড়াও যাকাত প্রদানের ব্যাপারে আরো বহু বহু হাদীস আছে।

 

অতএব হে যাকাত দাতা !

আপনি আপনার যাকাত পার্শ্ববর্তী কোন কওমী মাদরাসা ও এমন গরীব, মিসকিন ও অসহায়দেরকে দিন, যে বাস্তবেই খুবই কষ্টে আছে। আপনি নামের জন্য যাকাত দিবেন না। আপনার বুঝতে হবে- আল্লাহ আপনাকে অসংখ্য সম্পদ দান করেছেন। ওখান থেকে অল্প কিছু অংশ আপনি দিচ্ছেন। এর জন্য আপনি দুনিয়াতে প্রতিদান তো পাবেন-ই। এমনকি কিয়ামতের মাঠেও আল্লাহ আপনাকে বিনিময় দান করবেন। বিশেষকরে রমজান মাসে যাকাত দেওয়ার ফজিলত অনেক অনেক। আল্লাহ তাআলা আপনাকে লিল্লাহিয়্যাতের সাথে যাকাত আদায় করার তাওফীক দান করুন। আমীন

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ