বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট পেতে ৩০ মিনিটে ২০ লাখ হিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ইদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ১৪ মার্চের (শনিবার) ট্রেনের টিকিট।

রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা যায়, কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পেতে আগ্রহীরা সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে ওয়েবসাইট ও অ্যাপে মোট ২০ লাখ বার হিট করেছেন। 

তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ট্রেনের মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে। সারাদেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৫৮ হাজার ১০০টি।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে সারাদেশে বিক্রি হয়েছে ১৪ হাজার ৬২টি আসন। এদিকে পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। 

রেলওয়ের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এমএম/
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ