বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’  ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা? ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট পেতে ৩০ মিনিটে ২০ লাখ হিট ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) নড়াইল জেলা সভাপতি মাওলানা আবদুল হান্নান সরদারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহর  পরিচালনায় সংগঠনের জেলা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত  হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা সভাপতি মাওলানা মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সভাপতি মাওলানা হাদিউজ্জামান, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ  জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা  সভাপতি মুফতি হাবিবুর রহমান, লোহাগড়া পৌর সভাপতি মাওলানা মঈন আহমেদ , শ্রমিক মজলিস নড়াইল জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ