রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ কক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আগুনে পুড়েছে একটি শ্রমিক কলোনির অন্তত ৩০টি কক্ষ। 

রোববার (৮ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় মন্ডল মার্কেটের পেছনে নুরুল ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ কলোনির এক কক্ষে আগুন দেখতে পায় তারা। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে কলোনির পাশে থাকা দুইটি গার্মেন্টসের নিজেস্ব পানির লাইনের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ