মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

নতুন সংগীত ‘কোটি হাদির ডাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'মেহেরবান' খ্যাত প্রখ্যাত শিল্পী মুনাইম বিল্লাহর নতুন সংগীত ‘কোটি হাদির ডাক‘। সোমবার (২২ ডিসেম্বর) সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সংগীতটি প্রকাশিত হয়।

মুনাইম বিল্লাহ বলেন, ‘দীর্ঘ সময় পর সংগীতে ফিরলাম। ‘কোটি হাদির ডাক’ দিয়েই গানে ফেরা হলো আমার। এটি অন্যরকম অনুভূতি আমার জন্য। এটি শুধু একটি গান নয়, একটি ইতিহাস। একটি বিপ্লব। এটি শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি। আমাদের সার্বভৌমত্বের সাথে একাত্মতা জানানোর একটি মহান ব্যাপার এখানে আছে। বিপ্লবী চেতনার মানুষ ছাড়াও আপামর জনমনে দারুণ প্রভাব ফেলার পাশাপাশি হাদি ভাইকে চিরঅমর করে রাখবে এই গান।’

‘কোটি হাদির ডাক’ সংগীতটি লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টার শরিফ মাহমুদ।

গানটি সম্পর্কে কবি জিয়া হক বলেন, ‘কোটি হাদির ডাক’ সংগীতটি শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে। গতানুগতিক ধারার বাইরের একটি সংগীত এটি। কথা, সুর ও কণ্ঠ সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ এটি। আশা করি, ‘হাদি তুই ফিরে আয়’-এর মতো এটিও ভাইরাল হবে। শ্রোতারা লুফে নেবে এই সংগীত। শ্রোতাদের মুখে মুখে ফিরবে বিপ্লবী এই গান।’

জিয়া হকের লেখা ‘হাদি তুই ফিরে আয়’ সংগীতটি শিল্পী আবু উবায়দার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মাত্র এক সপ্তাহে দুই মিলিয়ননেরও বেশি ভিউ হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ