বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

মুনীরুল ইসলামের ছড়া পল্টন থেকে রামপুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

আমি এখন আর থাকি না পল্টনে

তাই বলে কি খুঁজতে হবে লণ্ঠনে?

নারে নারে হবে নারে খুঁজতেরে

ভাড়া বাসার ব্যাপার হবে বুঝতেরে।

থাকছি এখন মিলেমিশে রামপুরা

আগের মতোই চলছে আমার কাম পুরা

জুমাবারে আগ্রহীদের ঢল নামে

আকাশ থেকে লেখক হওয়ার বল নামে।

মেতে উঠি আওয়ার ইসলাম আড্ডাতে

লেখার নেশায় আবার ছুটি বাড্ডাতে

পাশেই আছে বেশ মনোরম হাতিরঝিল

নতুন করে বাড়ছে আরো খাতির-মিল।

হাতিরঝিলে কাব্য ছড়া গল্প হয়

ফাঁকে ফাঁকে হাসি-কৌতুক অল্প হয়

ছুটে আসে মালেক জামীল সিকান্দার

লেখকের আর কাটে সময় কি শানদার?

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ