মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

মাসউদুল কাদিরের ‘ফিদা সিরিজ’-এর মোড়ক উন্মোচন করবেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথাসাহিত্যিক মাসউদুল কাদির রচিত ফিদা সিরিজের প্রথম বই অপারেশন হিলট্র্যাক্টস-এর মোড়ক খুলবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বুধবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম ইসলামী বইমেলা চত্বরে তিনি পাঠ উন্মোচন ও আলোচনাসভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করবেন।  এ বইটি ইসলামী বইমেলা উপলক্ষে প্রকাশ করেছে অভিজাত প্রকাশনা সংস্থা বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। এ ছাড়াও প্রকাশনা সংস্থাটি পবিত্র কুরআনুল কারিমের নতুন একটি সংস্করণ বাজারে এনেছে। কুরআনের এই সংস্করণের পাঠ উন্মোচনও করবেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বেফাকের প্রধান পরিচালক উবায়দুর রহমান খান নদভী, লেখক মাওলানা লিয়াকত আলী, মাওলানা কেফায়েতুল্লাহ, মুসলিম জাহান সম্পাদক মোস্তফা মঈনুদ্দিন খান, মুসলিম নারী সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ঢাকা মেইল বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, মালিবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি আবদুস সালাম, আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, কবি মুনীরুল ইসলাম, মুফতি হুমায়ুন আইয়ুব, মুফতি আবু বকর সাদি, কবি জিয়াউল আশরাফ, মুফতি কাজী সিকান্দার, মুফতি আবুবকর সিরাজী, মুফতি আবদুল্লাহ তামিম, মুফতি ইমরানুল বারি সিরাজী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ