শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮


মাওলানা মুহিউদ্দীন খান ইসলামি সাহিত্য-সাংবাদিকতা জগতের কিংবদন্তি : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাওলানা মুহিউদ্দীন খান ( রাহ:') সারাবিশ্বে নন্দিত ও বিরল কৃতিত্বের অধিকারী মুসলিম মনীষীদের অন্যতম। ইসলামি সাহিত্য ও সাংবাদিকতা জগতে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব।

তিনি বলেন, বাংলা ভাষায় তাফসীরে 'মা' আরেফুল কোরআন ও ইসলামের মৌলিক বিষয়ে দুস্প্রাপ্য ও উচ্চমার্গীয় কিতাবাদী সহজ - সরজ ও সাবলীল ভাষায় সকলের বোধগম্যরুপে অনুবাদ, প্রকাশ এবং সীরাতচর্চার ধারা প্রবর্তন করে তিনি এ দেশে ইসলামের প্রচার-প্রসারে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। অধিকন্তু, এ দেশে ইসলামি রাজনীতি ও তাহ্জিব-তামাদ্দুনের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মাওলানা মুহিউদ্দীন খান।

আজ (৬ নভেম্বর-২০২৪) বুধবার বিকাল ৪ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব গেটে অবস্থিত ইসলামী বইমেলায় 'মাওলানা মুহিউদ্দীন খান: জীবন ও কর্ম' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনু