বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইসলামী বইমেলায় হাবীবুল্লাহ সিরাজ-এর দুই বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাফাত নুর:

প্রতি বছর রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে  ‘ইসলামি বইমেলা’। এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই ইসলামি  বইমেলা।

বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। হসন্ত প্রকাশন থেকে ‘চরিত্রের তরজমা’ এবং মাকতাবায়ে ত্বহা থেকে ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের দুটি বই। মেলার প্রথম সপ্তাহ থেকেই উল্লিখিত স্টল দুটিতে বই দুটি পাওয়া যাবে।

‘চরিত্রের তরজমা’ বইটি লেখা হয়েছে মানুষের অনুপম চরিত্র সম্পর্কে। সাবলীলভাবে সরল বয়ানে উঠে এসেছে চরিত্রে  উপাদানগুলো। যথা- সুন্দরভাবে কথা বলা, গালি নাদেওয়া, দান করা, দুঃখিত হওয়া, অন্যকে আনন্দ দেওয়া, হিতৈষী হওয়া, সবর, সততা, স্পষ্টভাষী, শান্তভাব, লজ্জাশীলতা, বীরত্ব, বিনয়ী, ধীরস্থিরতা, দৃঢ়তাসহ জীবন চলার পথের এমন শতো চরিত্র  লেখক কুরআন হাদিসের আলোকে মলাটবদ্ধ করেছেন।

‘হারিয়ে যাওয়া তারকারাজি'তে লেখক আমাদের সদ্য বিদায়ী মনীষীদের জীবন কথন নিয়ে আলোচনা করেছেন। লেখায় তুলে ধরা হয়েছে তাদের রেখে যাওয়া আদর্শ বীরত্ব ও নসিহতগুলো, যা আমাদের জীবন চলার পাথেয়। 

২২ অক্টোবর থেকে শুরু হওয়া মেলায় এ দুটো বইয়ের পাশাপাশি লেখকের অন্যান্য বই ও পাওয়া যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ