বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে ‘প্রতিবাদী বইপাঠ’ কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে ‘প্রতিবাদী বইপাঠ’ কর্মসূচী

সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবেলা ও ইসলামিক ফাউন্ডেশনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের অংশ হিসেবে ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে প্রতিবাদী বইপাঠ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে লেখক-পাঠক ও ছাত্রজনতা।

বইমেলা বাস্তবায়ন কমিটির স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে এবং লেখক-পাঠক-প্রকাশকবান্ধব বইমেলার দাবিতে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইফার সামনে (বাইতুল মোকাররম উত্তর গেইট) এ কর্মসূচি পালিত হবে।

আয়োজকবৃন্দ বলেন, প্রতি বছর রবিউল আইয়াল মাসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু লেখক-পাঠক-প্রকাশকের আশা-আকাঙ্খা বরাবরই খেয়াল রাখে না কর্তৃপক্ষ। তাই, ইসলামি বইমেলার  আমূল সংস্কারের দাবিতে এবং বইমেলাকে আন্তর্জাতিক সিরাত বইমেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আমাদের এ আয়োজন।

বই হাতে এ কর্মসূচিতে অংশ নিতে দেশের খ্যাতিমান লেখক, সংগঠক, সম্পাদক, সাংবাদিক, এক্টিভিস্ট, পাঠক ও বিপ্লবী ছাত্রজনতার উন্মুক্ত আহবান জানিয়েছেন আয়োজকরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ