রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) জুমার বয়ান ও খুতবা পেশ করবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা কারী মুহাম্মদ হানিফ জালান্ধরি।

ওই দিন নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত জামিআ রাব্বানিয়া আরাবিয়ার রব্বানীনগর ক্যাম্পাসের মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

মাওলানা হানিফ জালান্ধরি পাকিস্তানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিস, মুলতানের মুহতামিম। পাশাপাশি তিনি দেশটির কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মাওলানা হানিফ জালান্ধরি বর্তমানে পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ একজন সংগঠক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তাঁর বয়ান ও খুতবা শুনতে স্থানীয় আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিতে পারবেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ