বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া ঈমানি দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| ইমরান ওবাইদ ||

প্রবীণদের প্রতি সম্মান দেখানো একটি সামাজিক দায়িত্ব। বড়দের সম্মান দেওয়া ইসলামের নীতি-আদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা জীবনের দীর্ঘ সময় দিয়ে পরিবার, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّۢ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًۭا كَرِيمًۭا   

তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত কোরো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কোরো। তাদের একজন কিংবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উহ্’ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। (সূরা আল-ইসরা : ২৩)

এখানে বাবা-মার কথা নির্দিষ্টভাবে বললেও উদ্দেশ্য—বাবা-মা, দাদা-দাদি, বড় ভাইতুল্য সকল মানুষ। তাই বয়সে বড় সকল মানুষদের বিশেষত প্রবীণদের সম্মান দেখানো, যে কোনো প্রয়োজনে তাদের পাশে