মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালনের স্বপ্ন বুকে নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা দুলাল হোসেন (৪৫)।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর দোয়া-শুভকামনা নিয়ে দীর্ঘ এ যাত্রা শুরু করেন তিনি।দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই পায়ে হেঁটে পবিত্র মক্কায় গিয়ে হজ পালনের ইচ্ছা ছিল দুলাল হোসেনের। আর্থিক সীমাবদ্ধতার কারণে বিমানে সৌদি আরব যাওয়ার সামর্থ্য না থাকায় তিনি এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন।

দুলাল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। হজে যাওয়ার খরচ বহন করা বাবার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহর ওপর ভরসা করে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন।’

যাত্রার শুরুতে দুলাল হোসেন বলেন, ‘অনেক দিনের স্বপ্ন আল্লাহর ঘরে গিয়ে হজ পালন করা। আমি একজন সাধারণ মানুষ, তাই এত ব্যয়বহুল সফর বহন করা সম্ভব নয়। আল্লাহর ওপর ভরসা করেই যাত্রা শুরু করেছি। সরকারের কাছে আমার অনুরোধ, প্রয়োজনীয় কাগজপত্র থাকলে সীমান্তগুলোতে যেন কোনো ধরনের বাধার মুখে না পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ