শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

বিদায়ের সময় ‘খোদা হাফেজ’ বলা কি ঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: কোনো ব্যক্তির সঙ্গে কথা শেষ হওয়ার পর “আলহামদুলিল্লাহ, বাই বাই, খোদা হাফেজ” বা “আল্লাহ হাফেজ” বলা কি ইসলাম অনুযায়ী ঠিক?

উত্তর: ইসলামে কোনো বৈঠক বা বাড়িতে আগত ব্যক্তির জন্য সুন্নত হলো সালাম দেওয়া। যেমন উপস্থিতির সময় “আসসালামু আলাইকুম”, তেমনি বিদায়ের সময়ও “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ” বলা সুন্নত।

বিকল্প শব্দ, যেমন “খোদা হাফেজ” বা “আল্লাহ হাফেজ” বলা বৈধ হলেও এতে সালামের সুন্নত পরিত্যাগ হয়। তাই মুসলমানদের উচিত সাক্ষাত ও বিদায়ের সময় সালামের সুন্নত অনুসরণ করা।

ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে, সাক্ষাত ও বিদায়ের সময় এই সালাম বলার মধ্যে রয়েছে সওয়াব, বরকত ও কল্যাণ।

হাদিসে বলা হয়েছে:

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
“তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালবাসবে। আমি কি তোমাদের তা বাতলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও।”
— সহীহ মুসলিম, হাদিস নং ১০০ (আন্তর্জাতিক নং ৫৪-১)
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/7153

উত্তর দাতা:
মুফতি জাওয়াদ তাহের,
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর, ঢাকা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ