মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মসজিদে হারামে তারাবি পড়াবেন যে ৭ ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মক্কার মসজিদে হারামে রমজান মাসের তারাবি নামাজের ইমামের তালিকা প্রকাশ করেছে দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১৪৪৭ হিজরির (২০২৬) রমজানে মসজিদে হারামে তারাবি পড়াবেন যে সাতজন ইমাম।

তালিকায় শায়খ আবদুর রহমান আস-সুদাইস, শায়খ মাহের আল-মুআইকলিসহ বিশ্বখ্যাত কারি ও আরও পাঁচজন ইমাম রয়েছেন।

হারামাইন শরিফাইনের প্রেসিডেন্সি জানায়, পবিত্র রমজান মাসে মসজিদে হারামে প্রতিদিন রাতে তারাবি নামাজ পরিচালনার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ও খ্যাতনামা এই সাত ইমাম। এ তালিকায় যারা রয়েছেন-

১. শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি হারামাইন শরিফাইনের সাধারণ পরিষদের প্রধান (প্রেসিডেন্ট)। আবেগঘন ও শক্তিশালী কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত এই ইমাম।

২. শায়খ ড. মাহের আল-মুআইকলি মসজিদে হারামের অন্যতম শীর্ষ ইমাম ও প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। তার পরিমিত ও স্পষ্ট কোরআন তেলাওয়াত বিশ্বব্যাপী মুসল্লিদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।

৩. শায়খ ড. আবদুল্লাহ জুহানি। সুমধুর কণ্ঠের জন্য পরিচিত শায়খ ড. আবদুল্লাহ জুহানি মসজিদে হারামের নিয়মিত খতিবদের একজন। পাশাপাশি তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

৪. শায়খ ড. বান্দার বালিলাহ শান্ত ও গভীর ভাবপূর্ণ কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত। তিনি ইসলামি শিক্ষায় অধ্যাপনার সঙ্গেও যুক্ত।

৫. শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি মসজিদে হারামের প্রভাবশালী ও দৃঢ় কণ্ঠের অধিকারী ইমামদের একজন। বিশ্বব্যাপী তার খ্যাতি রয়েছে। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

৬. শায়খ ড. বদর আত-তুর্কি। নিখুঁত উচ্চারণ ও গভীর মনোযোগী কোরআন তেলাওয়াতের জন্য পরিচিত তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।

৭. শায়খ ড. ওয়ালিদ আশ-শামসান মসজিদে হারামের সম্মানিত ইমামদের একজন। আবেগপূর্ণ কোরআন তেলাওয়াতের পাশাপাশি তিনি একাডেমিক দায়িত্বও পালন করছেন।

রমজান মাসের অন্যতম প্রধান আকর্ষণ তারাবি নামাজ। পুরো মাসজুড়ে এই নামাজে কোরআন শরিফ খতম করা হয়। মসজিদে হারামে অনুষ্ঠিত তারাবি নামাজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সরাসরি সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে অনুসরণ করে থাকেন।

কর্তৃপক্ষের আশা, নির্বাচিত এই ইমামদের কোরআনে তেলাওয়াত রমজানের আধ্যাত্মিক আবহ আরও গভীর করবে এবং পবিত্র উমরা পালন করতে আসা মুসল্লি এবং বিশ্বের কোটি কোটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ