ইসলামে সকাল ও সন্ধ্যার জন্য কিছু বিশেষ আমল ও জিকির রয়েছে, যেগুলো নিয়মিত আদায় করলে আল্লাহ তায়ালা বান্দাকে সারাদিন কিংবা সারারাত নিরাপদ রাখেন, সময়কে বরকতময় করে দেন এবং অকল্যাণ থেকে হেফাজত করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য এসব আমল জানা ও চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠকদের সুবিধার্থে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল তুলে ধরা হলো—
১. সকালবেলার দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সকালে এই দোয়াটি পড়তেন—
আরবি :
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ
উচ্চারণ :
আল্লাহুম্মা বিকা আসবাহনা, ওয়াবিকা আমসাইনা, ওয়াবিকা নাহইয়া, ওয়াবিকা নামূতু, ওয়া ইলাইকা নুশূর।
অর্থ :
হে আল্লাহ! আপনার অনুগ্রহেই আমরা সকালে উপনীত হয়েছি, আপনার অনুগ্রহেই সন্ধ্যায় পৌঁছি। আপনার দ্বারাই আমরা জীবিত থাকি এবং আপনার à