শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

সুইডেনে রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুইডেনে রাতের আঁধারে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে মসজিদটিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।

যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।

আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ করে গেছেন এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ