বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ইসলামি বক্তা মুফতি আমির হামজা বেফাঁস মন্তব্যের কারণে নানা সময় সমালোচিত হয়েছেন। তিনি এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন। তিনি সাংবাদিকদের সম্পর্কে বলেছেন, ‘সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে যাদেরকে মানুষ বলা ঠিক হবে না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কুষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নির্বাচনি অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

আমির হামজা বলেন, ‘আমার মনে হয় এভাবে হঠাৎ আমাদের সামনে থেকে আমাদের অভিভাবক (জেলা আমির) আকস্মিক বিদায়ও নিতেন না। এজন্য আমরা তাদেরকেই দায়ী করছি যারা এই পরিস্থিতিও ‘মব’ তৈরি করেছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না।’

এসময় তিনি একটি পত্রিকার প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সালের কাট-ছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে, তাদের নাম জানতে চেয়েছে। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি।’

তিনি আরও বলেন, ‘বিরোধিতায় যারা আছে তারাই এসব তৈরি করছে। মানুষের ভেতরে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরাতন জিনিসকে সামনে নিয়ে এসে কাট-ছাঁট করে সারাদেশে আগে-পিছে একটা কথা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করছে।’

আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম।’

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মুরাদ হাসান জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে বিশ্রী কথা বলেছেন, তার বিরুদ্ধে তো আপনারা এই কয় বছরে একটা কথাও বলেননি। সুতরাং এগুলো আপনারা কেন করছেন, তা আমরা বুঝে ফেলেছি।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ